শান্তির ডাক

তৃতীয় বিশ্বযুদ্ধ (মে ২০২৬)

সাইদ খোকন নাজিরী
  • 0
  • 0
অস্ত্রের গর্জনে থমথমে বিশ্ব
পৃথিবীটা অসহায়, নিঃশ্ব
যন্তের মন্তে নেই কোথাও স্বস্তি
চারদিকে শুধুই ধস্তাধস্তি
হামলা চলছে দুর্বার
ঘর বাড়ি চুরমার
শহরগুলো-
মরুর বুকে জেগে ওঠা বস্তি
দমে দমে দুনিয়াটা ক্লান্ত!
অ-শান্ত পৃথিবী- হবে কি শান্ত ?

চলছে শক্তির পাল্লা
কার কত মাঝি মাল্লা
কেউ মানছে না চুক্তি
সবার স্বপক্ষে যুক্তি
ছন্দের তালে তালে-
চলছে হামলা
কার কত হিম্মত
পারলে সামলা
আঘাতে আঘাতে বিধ্বস্ত বিশ্ব প্রান্ত !
অ-শান্ত পৃথিবী- হবে কি শান্ত ?

ইরান আমেরিকা ইসরাইল
মারণাস্ত্র ড্রোন মিসাইল
যুদ্ধের চুড়ান্ত দামামা
বাঁধিয়া আমামা
চারদিকে গর্জন
নিষেধাজ্ঞা,বর্জন
কেউ মারছে হুংকার
এক চুল হলে স্পর্শ
হবে সব কিছু ভষ্ম
ক্ষোভের আগুনে জ্বলছে মধ্য দিগন্ত
অ-শান্ত পৃথিবী- হবে কি শান্ত ?

দিনের পর দিন
স্নায়ু যুদ্ধে-
আমেরিকা চীন
অন্যদিকে রাশিয়ার পুতিন
আবার সম্মুখ যুদ্ধে-
ইউক্রেন-রাশিয়া
ইসরাইল লেবানন ফিলিস্তিন
মানুষ কত পাষন্ড
যুদ্ধের নামে চলছে
ভূ-খন্ড লন্ড বন্ড
এ যুদ্ধ হবে কি ক্ষান্ত!
অ-শান্ত পৃথিবী- হবে কি শান্ত ?

চলছে বোমাবর্ষণ
বাড়ছে ক্রন্দন
থমকে গেছে
গাজার হৃদস্পন্দন
মানবতার বিপর্যায়
কি করুণ দৃশ্য
হতবাক বিশ্ব
কে নিবে এ হামলার দ্বায়
কার আছে সাধ্য রুখবে এই চক্রান্ত!
অ-শান্ত পৃথিবী- হবে কি শান্ত ?

ওয়াশিংটন-তেহেরান
যুদ্ধের নেশায় পেরেশান
ওদের মারণাস্ত্রের ভান্ডার
এক একটি যেন থান্ডার
ট্রাম্পের জেদ
তৃতীয় বিশ্ব যুদ্ধের সংকেত
মানবতা যাচ্ছে কোথায় শেষ পর্যন্ত!
অ-শান্ত পৃথিবী- হবে কি শান্ত ?

চাইনা যুদ্ধ ,
চাইনা ধ্বংসযজ্ঞ
শান্তির পক্ষে
যারা এই লক্ষে
এসো গড়ি জনমত
সকল দ্বিধা দ্বন্ধ
করিয়া সব বন্ধ
উন্মুক্ত করি শান্তির পথ।
এই সিদ্ধান্তই হোক চুড়ান্ত
অ-শান্ত পৃথিবী আমরাই করব শান্ত!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যুদ্ধ নয়। আমরা শান্তির পক্ষে। শান্তির পক্ষে আমার এই ক্ষুদ্র প্রায়াস। আমরা যার যার অবস্থান থেকে শান্তির জন্য কাজ করলে হয়ত একদিন অশান্ত পৃথিবী একদিন শান্ত হবে ইনশাল্লাহ।

২১ এপ্রিল - ২০২৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী