শেষ প্রহরের ভাবনা

স্বাধীনতা (মার্চ ২০২৬)

মোঃ মুকুল মিয়া
  • 0
  • ১২
মাঝে মাঝে মনে হয়
এই বুঝি ফুরিয়ে এলো সময়
এই বুঝি অসাড় হয় দেহ
এই বুঝি_
কাঁদতে ব্যস্ত হয়ে পড়ে আপন মানুষগুলো।

রাতে ঘুমাতে যাওয়ার সময়
মাঝে মাঝে মনে হয়
ফুসফুস তার কার্যক্রম, চালিয়ে যেতে,
পারবে তো সকাল অবধি।
দেখতে কী পাবো প্রভাতের অরুণ,
শুনতে কী পাবো মুমিনের প্রিয় ধ্বনি?

আমার ভীষণ জানতে ইচ্ছা হয়
আমার অনুপস্থিতিতে_
শূণ্যতা অনুভব করবে কী নিখিল,
শূণ্যতা অনুভব করবে কী প্রিয় নন্দিনী?
চোখ বেয়ে কী দুফোঁটা অশ্রু ঝরাবে?
নাকি স্বার্থপরের ন্যায় শুধু অবলোকন করেয় যাবে।
আমার না ভীষণ জানতে ইচ্ছা হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর স্বাধীনতা বিষয় ছিল কবিতার । লিখলেন অন্য বিষয়ে। সুন্দর হয়েছে। আমার পাতায় আমন্ত্রণ
আসলে এটা আমি ভুলে দিয়েছিলাম,,, স্বাধীনতার বিষয়ে দেওয়া আছে বাট এক্সেপ্ট করেনি এখনো বোধ হয়

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মাঝে মাঝে মনে হয় এই বুঝি ফুরিয়ে এলো সময়

১৫ ফেব্রুয়ারী - ২০২৬ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬