থাকে না কোনো কিছুই চিরদিন, শুধু শূন্যতায় যেমন জীবন কাটে না,
পূর্ণতাও সবার আলোচ্য প্রাপ্তি নয়,
তবে কেন এই সুখের চিন্তা সময়ের অদৃশ্য এক বেড়াজালে দাঁড়িয়ে?
স্বাধীনতা যদি হাতের মুঠোয় থাকতো সবকিছু ছাড়িয়ে।
তাও মানুষ কোথাও না কোথাও বাঁধা পড়তে চাইতো অযাচিতভাবে,
কেমনই বা সেই কর্তব্য?
মানুষের প্রতিনিয়ত হাসি কান্নার আড়ালে এক স্বপ্নের কাব্য?
ঘুরপথে বাড়ি ফেরার টান, নতুনকে জানার আগ্রহে এগিয়ে চলা,
শুধু শুধু কি বেঁচে থাকা হয়, অকারণ মৃত্যু যেমন কাম্য নয়।
ঠিক তেমনি একটু স্বাধীনতা সংগ্রামের ইচ্ছা,
কেমন যেন স্বাধীনচেতা মনোভাব,
মানুষের মাঝে মাঝে উঁকি দেয় পূর্বপুরুষদের রক্তের বিনিময়,
কত আর দোষী হওয়া যায়?
সময়ের ক্যালেন্ডার দৃশ্যমান পাতা উল্টে ফেলে,
কি এমন ক্ষতি হয় স্বাধীনচেতা হয়ে গেলে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
স্বাধীনতা হাতের মুঠোয় থাকে না সবসময়, সময়ের সাথে সাথে মানুষ পরাধীনতার মাত্রা খুঁজে নেয়। তবুও বাঁধা পড়তে চায় কর্তব্যের বেড়াজালে জীবনের সাময়িক এক প্রতিযোগিতায়।
০৩ ফেব্রুয়ারী - ২০২৬
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।