ছলনার গান

তৃতীয় বিশ্বযুদ্ধ (মে ২০২৬)

Saif Khan
  • 0
  • ২৭
(এক)
​চাকার নিচে ঘিলু শুকায়,
পকেটে কেবল খরা;
রাজার হাতে চাবুক হাসে—,
শান্তি মানেই মরা।
​উনুন কাঁদে, চিতা হাসে,
তেলের রঙটা কালো;
স্বপ্নগুলো ভস্ম করে—
জ্বালছ কেমন আলো?
​শহর এখন কঙ্কাল-সার,
অচল পথের বাঁক;
হাহাকারেও ভাগ বসাতে—
আসছে যজ্ঞ-ডাক।

(দুই)
​ছুটছি কেবল গন্তব্যহীন অজানায় ভীষণ টান,
তোমার পানে হাত পেতেছি সঙ্গী করার ছল;
শূন্য আমার পকেট-মন, নেই তো পিছুটান,
অঝোর ধারায় চোখের নিচে তেলের মতন জল।
​পথ হারানো এই শহরে চাকা থমকে থাক,
তোমার দিকেই ফিরছে আমার শেষ বিকেলের ডাক;
জটিল যত জ্যামিতি সব, পুড়ছে স্বপ্নের চিতা—
তোমার ছলে হারানোতেই আসুক নীরবতা।

(তিন)
সুখ খুঁজি না, মন বুঝি না—অতল গহিন টান,
ভাঙা পথের ধূলায় মেশা আমার অভিমান।
অচল শহরে জ্যামের ভিড়ে হারাই নিজেরে রোজ,
পাগল মনের খবর নিতে আসে না কোনো খোঁজ!
​তেলের আগুনে পুড়ছে যখন মধ্যবিত্তের ঘর,
তখন আমার একলা আকাশ, চারপাশটাই পর।
সুখের পিছে ছুটতে গিয়ে জীবনটা আজ ধুলো—
স্মৃতির পাতায় জমছে কেবল রক্ত-ঘিলুগুলো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী গভীর তাৎপর্যপূর্ণ লেখা। শুভেচ্ছা ও শুভ কামনা রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বর্তমান বিশ্ব পরিস্থিতি আর সংকটে এক ছিন্ন প্রানের বিশ্ব ভাবনা।

৩০ জানুয়ারী - ২০২৬ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬