মাতৃভাষার মর্ম

মাতৃভাষা (ফেব্রুয়ারী ২০২৬)

মোঃ আছির আলী ( আসিফ )
  • 0
  • ২০৯
মায়ের মুখের প্রথম ডাকা,
প্রথম হাসি, প্রথম কথা,
যে ভাষাতে স্বপ্ন জাগে,
সে ভাষাই তো প্রাণে গাঁথা।

মাতৃভাষা হৃদয় জুড়ে,
রক্তে মিশে প্রাণে থাকে,
এই ভাষাতেই হাসি-কান্না,
এই ভাষাতেই পথটা আঁকে।

অক্ষরে অক্ষরে ইতিহাস,
শহীদের রক্তে লেখা গান,
মাতৃভাষার মান রক্ষাতে দিয়েছে যারা জীবন-প্রাণ।

যত ভাষাই শিখি আমরা,
গর্ব করি তত বেশি,
মায়ের ভাষার মতো আপন কোনো ভাষা নয় স্বদেশি।

মাতৃভাষা বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্মে,
এই ভাষাতেই বাঁচব আমরা মরব এই ভাষার মর্মে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Mehedi Hassan Shovo Excellent
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
অসংখ্য ধন্যবাদ
ভালো লাগেনি ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
ফয়জুল মহী অসাধারণ লেখণী! আপনার মননশীল লেখনীর শক্তি ও গভীরতা মুগ্ধ করার মতো।শুভেচ্ছা সহ শুভকামনা।
এই মেঘ এই রোদ্দুর সুন্দর হয়েছে। আমার পাতায় আমন্ত্রণ
ভালো লাগেনি ২২ ফেব্রুয়ারী, ২০২৬
অসংখ্য ধন্যবাদ
ভালো লাগেনি ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মায়ের মুখের প্রথম ডাকা, প্রথম হাসি, প্রথম কথা,

১৭ অক্টোবর - ২০২৫ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬