তুমি ও পরগাছা

পরগাছা (আগষ্ট ২০২৫)

ইমরানুল হক বেলাল
  • 0
  • ২১৮
তুমি শুধু অন্যের আশ্রয়ে বেঁচে থাকতে শিখেছো,
নিজেকে
গাড়তে শিখোনি।
তুমিই তো একদিন
আমার বুকে
বেঁধেছিলে বাসা,
বলেছিলে-
তোমাকে নিয়েই চিরকাল বেঁচে থাকবো
এই আমার প্রত্যাশা।
আজ আমি বিষণ্ণ হৃদয়ে ভাবি-
সময়ের সূত্রে তুমি সরে গেলে দূরে -
তুমি ভেঙেছো আমার সুখের ঘর,
আমাকে করেছো পর।
পরকে করেছো আপন,
এক নিমিষেই ভেঙেছো আমার মন‌!
তবে কি পরগাছার মতোই অন্যের আশ্রয়ে বেঁচে থাকবে তুমি?
আমাকে ভুলে গিয়ে যদি সুখী হতে পারো সুখী হও।
আমি না হয় এভাবেই কষ্টের নীল রঙ নিয়ে সন্ন্যাসীর মতন বেঁচে থাকবো অনন্তকাল।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি আমাকে ভুলে গিয়ে যদি সুখী হতে পারো সুখী হও। আমি না হয় এভাবেই কষ্টের নীল রঙ নিয়ে সন্ন্যাসীর মতন বেঁচে থাকবো অনন্তকাল। ঃঃঃ প্রেমিকার প্রতি আক্ষেপ বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। আরও একটু যত্নের দরকার আশা করি আরও ভালো হবে। বশী করে কবিতা পড়বেন । ধন্যবাদ বেলাল ভাই।
কৃতজ্ঞতা রইলো মূল্যবান আলোচনা করার জন্য। আপনাদের দোয়া এবং অনুপ্রেরণা পেলে অবশ্যই আরো ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
Muhsin Ahmed তবু তুমি তার থেকে ভালো। তোমার শেকড় আছে, অন্যকে ধরে বাঁচতে হয়না। ভাল লিখেছেন।
যারা অন্যের আশ্রয়ে বেঁচে থাকতে চায় তাদের কেই পরগাছা বলা হয়। আপনি ঠিকই বলেছেন প্রিয়। কৃতজ্ঞতা রইলো গূরসুন্দর মন্তব্য করার জন্য।
মেহেদী মারুফ কবি মনের বেশ কষ্টের তীব্রতা প্রকাশিত হয়েছে এই কবিতায়। ভালো লাগলো ❤️❤️

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

তুমি শুধু অন্যের আশ্রয়ে বেঁচে থাকতে শিখেছো, নিজেকে

০৪ জুলাই - ২০২৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী