বাংলা আমার প্রাণ

মাতৃভাষা (ফেব্রুয়ারী ২০২৬)

Nilufar Ghani
  • 0
  • ৩৯
বাংলা আমার মায়ের মুখের মধুর উপহার,

বাংলা আমার আকাশকোলে সাদা মেঘের হার

বাংলা আমার রাতের তারার হাজার অংশুমালা,

পাপড়িপাতার নীড়ে লুকোনো স্বপ্ন কলির ডালা।

বাংলা আমার প্রজাপতি রং, কাব্যপ্রেমের নির্ঝর,

লক্ষ রত্নের দ্যুতি ভরা আপন পরিচয়ে ভাস্বর ।

বাংলা আমার সবুজ ঘাসে ঘাস ফরিং এর মেলা,

পদ্মা, মেঘনা, যমুনার বুকে রূপালি ঢেউ এর খেলা।

বাংলা আমার রাখাল ছেলের উদাস বাউল বাঁশি,

সোনার ফষল হাতে ধরা কিষাণ মুখের হাসি ।

বাংলা আমার কিষাণভাই এর শক্ত হাতের জোয়াল;

রোদ, বৃষ্টি, ঝড় কোন কিছুতে ছাড়ে না যারা হাল ।

বাংলা আমার ভাই এর কৃষ্ণচূড়ার আবির মাখা লাল,

খোকার জন্য চেয়ে থাকা মা চাতকীর অশ্রুসিক্ত গাল।

বাংলা আমার বোনের লুটানো ছেঁড়া আচলের দান,

আমার ভাই এর শপথ নেয়া রক্তে ভেজা প্রাণ।

বাংলা আমার আপন শিকড়, আত্ম পরিচয়,

রক্তের প্ল্যাকার্ডে লেখা অবিনাশী শব্দের জয়,

বাংলা আমার শিরায় শিরায় প্রতিবাদী চেতনা,

সকল অশুভতার বলয় ভাঙ্গনের তেজস্বী প্রেরণা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর সুন্দর কবিতা। আমার পাতায় আমন্ত্রণ
ফয়জুল মহী চমৎকার প্রকাশ, এক কথায় অতুলনীয়,

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমার মায়ের মুখের ভাষা বাংলা ভাষা । এ ভাষাই আমার অন্যতম আত্ম পরিচয়। এই বাংলাদেশের মাটি ও ভাষাতেই আমার শিকড় প্রোথিত। এই ভাষার মধ্যমেই আমাদের আবেগ, অনুভূতি, স্বপ্ন কল্পনা সব কিছু জড়িত। মা, মাতৃভাষা ও মাতৃভূমি এই তিনটি গভীরভাবে জড়িত। মাতৃভাষার মধ্য দিয়েই মায়ের প্রতি শিশুর ভালবাসার স্ফূরণ ঘটে। মাতৃভূমির প্রতি যে ভালবাসা উৎসারিত হয়, মাতৃভাষার মাধ্যমেই প্রধানত: তার বহি:প্রকাশ ঘটে। মাতৃভূমির অপরূপ সৌন্দর্য- , তরুলতা, বিস্তীর্ণ ভূমিরূপ, পদ্মা, মেঘনা, যমুনা ও অসংখ্য নদীর মন ভোলানো সৌন্দর্য এই সবকিছুর প্রতি ভালবাসা মাতূভাষার মাধ্যমেই গভীরভাবে প্রকাশ করা যায়।

২৫ ফেব্রুয়ারী - ২০২৫ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬