বিদীর্ণ পটভূমির আবছায়া

ছোটবেলা (জানুয়ারী ২০২৫)

শেখ জিল্লুর রহমান স্বপন
  • 0
  • ৩৬২
যখন হঠাৎ চোখের কর্ণিয়ায় ভেসে আসে
লাঠিয়ালদের চড় দখলের মতোই-
বার্ধক্যের ঘুন পোকারা দখল করে নিচ্ছে,
কৈশর যৌবনের দুরন্তপনা গুলো-!
অপলক দৃষ্টে অবাক হই কেমন করে
ধিরে ধিরে বহতা সময়ের হাত ধরে-
ভ্রুণকে পৌঁছে দেয় বার্ধ্যকের করিডোরে-!
একদিন মায়াবী পৃথিবীটাও অসার কায়াটা
শুষে নিয়ে লীন হয়ে যাবে নিঃশেষে-!
আদম থেকে শেষ জন্মাবধি হিস্যা নিবে
সোদা মাটি, জল, আর বাতাসে-!
তবুও সব সয়ে যেতে হবে, সয়ে যাবোই
কারণ নিয়তির ডায়েরীতে যা লিখা আছে-
তাতো নির্বিশেষ ঘটবেই-!
শুধু বিদীর্ণ পটভূমিতে নিগূঢ় কিছু স্মৃতি
উপহার দিয়ে যাবে সময়-!
ভেবে নেবো আবছায়ায় যা দেখেছি
সেতো কিছুই আমার নয়-!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অনন্য রূপায়ণ খুব ভালো লাগলো

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যখন হঠাৎ চোখের কর্ণিয়ায় ভেসে আসে লাঠিয়ালদের চড় দখলের মতোই

২০ ডিসেম্বর - ২০২৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী