২৪ শে আন্দোলন যদি ব্যর্থ হতো ,
ক্যামেরা সামনে যারা ছিল কল্লা যেতো !
টকশো মিডিয়া যারা করে ছিল সরগরম ,
স্বৈরাচার বিরোধীতা হতো তাদের মরণ !
লাইক কমেন্ট শেয়ারে দিতে হতো কৈফিয়ৎ ,
জীবন দিয়ে ভূলের মাশুল সেই ভূলের খেসারত !
আহত জনতা হতো নরকের বলি ,
চেতনা বিদ্রোহী শিক্ষকের যেত মাথার খুলি !
ছাত্র জনতা হতো শুকুনের খাবার ,
ছাত্রদের জীবনে নেমে আস তো আধাঁর !
স্বজন হারানো পরিবার গুলো পেত লাঞ্ছনা বঞ্চনা ,
কর্ম অক্ষম মানুষ গুলো কে দিতো শান্তনা ?
মা-বাবার একমাত্র সন্তান চলে গেছে নিরুদ্দেশ ,
ফ্যাসিবাদী দোসর খোশামোদ জমায় বেশ !
কারো হাত গেল কারো কাটা গেল পা কেউ অন্ধ ,
ক্ষমতা লোভী পীর সাহের ছড়িয়ে দেয় দ্বন্দ্ব !
এই ইস্যু সেই ইস্যু আজ যত দাবি দাওয়া ,
আহতদের স্মরণে নেই কিছু চাওয়া !
ক্ষমতার পালা বদল ২৪শে আন্দোলন ধামাচাপা হবে ,
অসহায়দের আর্তনাদ স্বজন হারানোর ঘরে !
নিহতদের ক্ষতি পূরণ আহতদের চিবিৎসা এই টুকু চাই ,
স্বৈরাচারের দিন লিপি চোখ ভিজে যায় !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী
অসাধারণ একটি লেখা অনেক ভালো লাগলো শুভ কামনা রইল অফুরান।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
২৪ শে আন্দোলন যেন ব্যর্থ না হয় ! রাজনীতি কোন্দল যেন ছাত্রদের এই ত্যাগ ব্যর্থ না হয় ! সেই কথ তুলে ধরা হয়েছে
২৮ সেপ্টেম্বর - ২০২৪
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।