অভিমানের জোছনা

অভিমান (এপ্রিল ২০২৪)

Bushrat Jahan
  • 0
  • ২৭৮
তোমরা কি দেখেছো একটা ইচ্ছে মরে গেছে
মরে গেছে একটা চিত্রকর ,
যার খামখেয়ালি ছিলো আঁকিবুঁকি ।
তোমরা কি শুনেছো বই জুড়ে স্বপ্নেরা নিয়েছে ছুটি
নিয়মের মন রাখতে গিয়ে
টুকরো হয়েছে মনের স্বাভাবিক আকৃতি ।
খেয়াল করেছো কি একটা অস্বস্তি বেঁধেছে ঘর ;
না চাইতেই যুদ্ধক্ষেত্রে
থেকে গেছে যুদ্ধের অব্যাহতি !
তোমরা বুঝি বোঝনি কখন মরেছে ভেতরের মানুষ !
উচ্চাভিলাসী চাওয়ার কাছে
ব্যক্তিত্বের অবয়ব হাজার বার ভাঙ্গি গড়ি ।
অভিমানের জোছনা গুলো
শহরের কৃত্রিম আলোয় হারিয়ে ফেলেছি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

তোমরা কি দেখেছো একটা ইচ্ছে মরে গেছে মরে গেছে একটা চিত্রকর ,

০৩ মার্চ - ২০২৪ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী