আমি তোমাদের বলছি
আমি নগন্য আমি জঘন্য
আমায় এড়িয়ে যাও তোমরা
আমি নিকৃষ্ট আমি নোংরা।
আমি তোমাদের বলছি
আমি মৃত্তিকায় একাকার
আমি করেছি আমিত্ব বিসর্জন
মাটিতে আমার শেষ আলিঙ্গন।
আমি তোমাদের বলছি
সমালোচনা করো আমার
আমি নিন্দিত আমি দূষিত
প্রকৃতি বিনষ্টকারী এক কুলাঙ্গার।
আমি তোমাদের বলছি
আমার নেই হায়া
আমায় দিও না ঠাঁই
কবু চাই যদি তব ছায়া।
আমি তোমাদের বলছি
আমার নাই কোন পুণ্য
তবু বাস করিতে চাই তব মনে
রেখো তাই মম অপরাধ অক্ষুণ্ণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
আমি তোমাদের বলছি
আমি নগন্য আমি জঘন্য
১১ ফেব্রুয়ারী - ২০২৪
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।