আমার বাবা পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম;
তার স্টাইল কপি করে সব উঠতি বয়সী তরুণ।
আমার বাবা পৃথিবীর সবচেয়ে পপুলার;
দূর থেকে একনজর তাকে দেখলেই মানুষ ধন্য হয়ে যায়!
আমার বাবা পৃথিবীর সবচেয়ে হাসিখুশি;
কখনো তার চেহারায় আঁধার দেখে নি কেউ।
আমার বাবা পৃথিবীর সবচেয়ে সদয়;
তার কৃচ্ছতায় কত মানুষের ভাগ্যের চাকা যে ঘুরল!
আমার বাবা সেরা রোল মডেল;
তার মতো হতে সবাই চায়-
জনপ্রিয়, অর্থবান, ঝাঁ চকচকে গর্বিত জীবনের মালিক...
আমার বাবা পৃথিবীর সবচেয়ে ভালো বাবা?
কী জানি!
হিমেল, আয়ান, রাতুলরা আমায় হিংসে করে মরে!
আমার ‘মহাতারকা’ বাবার একটু কাছে যেতে মরীয়া লাখো-কোটি মানুষ।
সেই বাবার সন্তান আমি, মহাতারকার কত কাছাকাছি!
ওরা কি জানে, এক ছাদের নিচে থেকেও বাবার থেকে আমি কত দূরে?
ওরা কি জানে, বাবার বুকে কান পাতা হয় না আমার কত দিন?
ওরা কি জানে, বাবার সান্নিধ্যে যেতে আমাকেও এপয়েন্টমেন্ট নিতে হয়?
ওরা কি জানে, কোনো তারকা-সন্তান নয়,
আমার 'ক্র্যাশ', আমার হিংসার পাত্র ওই কৃষকের ছেলে
যাকে কাঁধে নিয়ে তার সাধাসিধা বাবাটা ঘুরে বেড়ায়।
সেলুকাস! কী বিচিত্র এই তারকাজগত!
আমাকে আমজনতার ভিড়ে মিশতে দেয় না যে তারকাখ্যাতি,
সেই খ্যাতিই আমাকে বাবা থেকে করেছে দূর অস্ত!
তোমরা সবাই দেখো আকাশ মিশে যায় সীমান্তের বুকে।
একবার আমার সীমানায় পা দিয়ে দেখো-
সীমান্ত কখনো নাগাল পায় না আকাশের;
যেমন আমি পাই না বাবার নাগাল।
খোদা! পূনর্জন্ম বলে যদি সত্যিই কিছু থাকে
তবে আর জনমে আমায় তুমি ওই কৃষকের সন্তান বানিও।
আমার আর কিচ্ছু চাই না, খোদা!
চাই শুধু ‘আমার’ করে পাওয়া ‘সাধারণ’ একটা বাবা!
[“বাবার সান্নিধ্যে যেতে আমাকেও এপয়েন্টমেন্ট নিতে হয়?”- এই বক্তব্যটা অনেকের কাছে অত্যুক্তি বা অতিরঞ্জিত মনে হতে পারে। তবে এটা কিন্তু বাস্তবতা থেকে নেয়া! শাহরুখ খানের ছেলে আরিয়ান খান একবার সাংবাদিকদের কাছে মজা করে বলছিলেন, তার ‘সুপারস্টার’ বাবা এত ব্যস্ত যে ছেলে হওয়া সত্ত্বেও সে যখন খুশি তখন বাবার কাছে যেতে পারে না, রীতিমত অন্যদের মতো এপয়েন্টমেন্ট নিতে হয় তাকে। কথাটার মধ্যে আমি যতটা হিউমার পেয়েছি, তারচেয়ে বেশি পেয়েছি বাবার সান্নিধ্য না পাওয়া আক্ষেপ।]
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিয়া আক্তার রিমি
ভালো লেগেছে কবিতাটা। তবে শেষের অংশ টা না লিখলেই ভালো হতো। কারণ সুপারস্টারের সন্তান তার সুপারস্টার বাবার কাছ থেকে কখনোই সেই ভালোবাসা পায়না যা তার প্রাপ্য! একজন সাধারণ কৃষকের সন্তান তার বাবার কাছ থেকে যতটুকু ভালোবাসা পায়, একজন সুপারস্টার ইচ্ছে থাকলেও তার ব্যস্ততার কারণে তার সন্তানকে সেই ভালোবাসা দিতে পারে না - একথা প্রায় সবাই জানে! তবুও বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বাবাকে কাছে পেতে এক সন্তানের আকুলতা প্রকাশ পেয়েছে কবিতায়।
৩০ সেপ্টেম্বর - ২০২৩
গল্প/কবিতা:
৫৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।