শেষ বাঁশির আগে

তৃতীয় বিশ্বযুদ্ধ (মে ২০২৬)

মোহাম্মদ শাহজামান
  • 0
  • ৭১
যুদ্ধ এখনো দূর,
ভয়ে কাঁপে নগর।
বাজার জুড়ে শূন্য,
মানুষ হয়েছে বধির।
বড় অক্ষরে লেখা—
“যুদ্ধ এবার দ্বারে।”
ছোট অক্ষরে ছিল—
“হয়তো কেবল ভয়ে।”
আতঙ্কচন্দ্র বলে,
“নিশ্চিত শেষ লগ্ন।”
সত্য দাঁড়িয়ে থাকে,
নিভৃত, নীরব, মগ্ন।
মানুষ বাঁশি কেনে,
ছায়াকেও ভয় পায়।
যুদ্ধ আসার আগে,
যুদ্ধ ভিতরে জাগায়।
ভয় ছুটে যায় আগে,
সত্য ধীরে ধায়।
শেষ বাঁশির আগেই
মানুষ ভেঙে যায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাইদ খোকন নাজিরী সুন্দর লেখা। শুভকামনা প্রিয় কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক, গুজব, গণমানসের ভয়, সংবাদমাধ্যমের অতিরঞ্জন এবং মানুষের যুক্তিহীন আচরণকে ব্যঙ্গাত্মক রূপকে তুলে ধরা হয়েছে।

১১ আগষ্ট - ২০২৩ গল্প/কবিতা: ৩৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী