মায়ের ভাষা

মাতৃভাষা (ফেব্রুয়ারী ২০২৬)

এম. আব্দুল কাইয়ুম
  • 0
  • 0
  • ১০
মায়ের মুখের সুরেলা মিষ্টি বাণী
হৃদয় জুড়ে থাকে সুরের মায়া টান
অক্ষরে শব্দে বাক্যে আলো ছড়ায়
মাতৃভাষা আমাদের সত্তায় প্রাণ।

আজ, আমাদের মায়ের ভাষার
মায়া নেই, দরদ নেই হারে হারে
যেভাবে গালির ভাষা হয় ব্যবহারে
একজন করে আরেকজনকে।
শুধু মুখেই নয়, সামাজিক মিডিয়াতে
সয়লাব, গালির ভাষা নানান ভাবে।

আমরা শিখি কথার কলি ফুলকলি
মায়ের মুখে মায়া ভরা হাসি সুখে
বর্ণমালার ভান্ডার শিখি ভালবেসে
জীবন্ত সুন্দর ভাষা হাসে রঙিন হয়ে।

রক্তে লেখা আছে বঙ্গ ইতিহাসে
প্রতিবার ফুটে উঠে ফেব্রুয়ারি
ভাষার জন্য জীবন সপে দেওয়া
বায়ান্নতে ঝরল কত বীরের প্রাণী।

মাতৃভাষা আমাদের শক্তি অভয়
অস্তিত্বের মূল ঠিকানা সর্বময়
বাংলা আমাদের প্রাণের ভাষা
আমাদের গর্ব, ভরসা ভালোবাসা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমরা শিখি কথার কলি ফুলকলি মায়ের মুখে মায়া ভরা হাসি সুখে বর্ণমালার ভান্ডার শিখি ভালবেসে জীবন্ত সুন্দর ভাষা হাসে রঙিন হয়ে।

২২ জুলাই - ২০২৩ গল্প/কবিতা: ৩৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬