মায়ের মুখের সুরেলা মিষ্টি বাণী
হৃদয় জুড়ে থাকে সুরের মায়া টান
অক্ষরে শব্দে বাক্যে আলো ছড়ায়
মাতৃভাষা আমাদের সত্তায় প্রাণ।
আজ, আমাদের মায়ের ভাষার
মায়া নেই, দরদ নেই হারে হারে
যেভাবে গালির ভাষা হয় ব্যবহারে
একজন করে আরেকজনকে।
শুধু মুখেই নয়, সামাজিক মিডিয়াতে
সয়লাব, গালির ভাষা নানান ভাবে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।