আমার খেয়ালী মনে সমুদ্রের নোনা জল ছিটিয়ে
যখন বেখেয়ালেই নিয়ে নিয়েছো দখলদারিত্ব,
একমুঠো চকচকে বালুতে যখন বুনতে শিখিয়েছো
এক সমুদ্র ফেনিল স্বপ্ন
এক চিলতে মুচকি হাসিতে যখন মেলে দিয়েছো
স্বপ্নলোকের অভয়ারণ্য
প্রাণহীন দুচোখে যখন এঁকে দিয়েছো গাঢ় কলাপাতা
রঙ আশা
আমার সাদাকালো অনুভূতিগুলো যখন পেয়েছে উড়ন্ত মেঘের ডানা
আমি জেনে গেছি...
আমি জেনে গেছি স্বর্গ মর্ত্যের সুখের ঠিকানা।
আমি পেয়ে গেছি সেই প্রাসাদের গোপন চাবি
যেখানে আলোর সমান্তরালে চলে আলো।
যেখানে সুখের চুলে বিলি কাটে কেবল সুখ।
যেখানে হাসতে হাসতে পরাজিত হয় আত্মার অসুখ।
আমার স্বপ্নলোকের সহযাত্রী,
তোমার হাতেই সঁপেছি আমার পদ্মফুল বিকেল
জুঁইফুল রাত্রি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাসুম পান্থ
চমৎকার ভাবে তুলে ধরলেন ভালোলাগার উক্তিভাব।
মোঃ মোখলেছুর রহমান
আমার খেয়ালী মনে সমুদ্রের নোনা জল ছিটিয়ে
যখন বেখেয়ালেই নিয়ে নিয়েছো দখলদারিত্ব,....... কবিতায় হাত ভালো জোরগলায় বলা যায়। চমৎকার ভাবনা, কবির শুভকামনা রইলো।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এক চিলতে মুচকি হাসিতে যখন মেলে দিয়েছো
স্বপ্নলোকের অভয়ারণ্য
০৮ জুলাই - ২০২৩
গল্প/কবিতা:
১১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।