আমি বাঙ্গালী

স্বাধীনতা (মার্চ ২০১১)

রবিউল ই রুবেন
  • 0
  • ২৪৫
আমি গর্ব করতে পারি
আমার আছে গর্ব করার মতো ইতিহাস,
আমি স্বাধীন বাঙ্গালি
বাংলায় আমার বসবাস।
বাংলা ভাষার জন্য জীবন দিয়ে গেছে
রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার,
বাংলা ভাষাকে প্রতিষ্ঠা করেছে তারা
পেয়েছি মোরা কথা বলার অধিকার।
আমার দেশের স্বাধীনতার জন্য
লক্ষ লক্ষ বীর বাঙ্গালী যুদ্ধ করেছে,
হার মানেনি তারা বগীদের কাছে
যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছে।
কত মা-বোন হারিয়েছে মান-সম্ভ্রম
তবু মেনে নেয়নি বর্বরতা,
জেগেছিল বাঙ্গালী, বাংলার জনগণ
জবাব দিয়েছিল যথা-তথা।
নয় মাস যুদ্ধ করে বাংলার মুক্তি সেনারা
ত্রিশ লক্ষ শহীদের বুকের রক্তের বিনিময়ে,
এনে দিয়েছে পরাধীন বাঙ্গালীর স্বাধীনতা
পৃথিবীর বুকে বাংলার নাম গেল লিখিয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) ইতিহাস মনে রাখার জন্য মনের ভিতর যে শক্তি প্রয়োজন তার প্রমাণ আপনার ছোট এই কবাতাটি । বেশ ভাল লাগলো । ধন্যবাদ আবারও লিখবেন ।
বিন আরফান. N/A ভোট দিলাম, তুমি chhoto bole noy, onek ভালো likhechh ble.
বিন আরফান. N/A মানুষটা ছোট হলে কি হবে, লেখায় বারুদ আছে. দুয়া করি আরো ভালো লিখ. বন্ধু, খুশি হলাম আমার বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল.
সূর্য N/A আরও বেশি মনোযোগ দিয়ে লিখতে হবে ......
রবিউল ই রুবেন আমার কবিতা পড়ে সবাই মন্তব্য করুন, ভালো লাগবে।

১৯ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৪১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী