স্থির হয়ে যাবো

স্থিতিশীলতা (ডিসেম্বর ২০২৪)

Rebeka Akter Riva
  • ৪
  • ১
  • ৬২৮
না পাওয়া সবকিছুই সুন্দর
যেমন-আকাশ।
আর হয়তো আকাশের কাছে আমি।
স্মৃতির পরে রয়ে যাওয়া অল্প কিছু সময়
শেষ হওয়ার অপেক্ষা।
তারপরে মিশে যাবো, একাকার হবো
অস্তিত্বহীন ঘাসফুলের শহরে।
ঘাসের বুকে মিলবে আমার শরীরের গন্ধ।
একদিন চলে যাবো, ফের আসা হবে না
মিশে যাবো, একাকার হবো
অস্তিত্বহীন ঘাসফুলের শহরে।
এপিটাফে রবে পড়ে পাথরে আঁকা নাম
কেউ কেউ হয়তো শুধাবে-"কার এপিটাফ"
-"এক পথিক কবি স্মৃতির এপিটাফ"
একদিন চলে যাবো, ফের আসা হবে না
এই ধুলোর পৃথিবীতে,
স্থির হয়ে যাবো চিরতরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
mdmasum mia 3য় লাইনটা অসম্পন্ন মনে হলো।
এখানে বুঝানো হয়েছে আকাশের কাছে আমিও সুন্দর,কেননা আকাশ এখনো আমাকে পায় নি।(মানে আমি আকাশের কাছে এখনো যাই নি)
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০২৪
ফয়জুল মহী অপূর্ব সুন্দর কথা মালায়, মনের মাধুরী মিশানো লেখা। এক অনন্য রচনা শৈলী উপহার দিলেন সন্মানিত গুণীজন। শুভকামনা অভিনন্দন।
অনেক ধন্যবাদ
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০২৪

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

না পাওয়া সবকিছুই সুন্দর যেমন-আকাশ।

১০ সেপ্টেম্বর - ২০২২ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ডিসেম্বর ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী