আবার এসো

প্রত্যাশা (আগষ্ট ২০২২)

Nirmiti Akter
  • ৪
  • ১
  • ৪৩৫
আরো একবার এসো তুমি
রৌদ্র উজ্জ্বল দিনে,
সারা বিকেল ঘুরবো সেদিন
একলা তোমার সনে।

ছবির মতো হবে দিনটা
রঙ তুলিতে আঁকা।
নীল আকাশ থাকবে সেদিন
সাদা মেঘে ঢাকা।

ফুল সাজাবে প্রকৃতিকে
অন্য এক সাজে,
তোমার জন্য সাজবো সেদিন
অন্য রকম ভাবে।

সেদিন আমি পরবো শাড়ি
চুলগুলো সব ছেড়ে,
সাদা গোলাপ এনে তুমি
মাথায় দিবে বেধে।

তোমার সাথে থাকবো সেদিন
সারা বিকেল জুড়ে,
অনেক কিছু দেখবো আমি
তোমার সাথে ঘুরে।

অনেক কথা গুছিয়ে রেখেছি
বলবো তোমায় বলে,
সেদিন বিকেলে বলবো সব
নিজের প্রাণ খুলে।

যাবে সময়, যাবে বেলা
আসবে বিদায় বেলা,
শেষ কথাটা বলতে গিয়েও
হবে না আর বলা।

বিদায়ের পর তোমার জন্য
থাকবে বিষন্নতা,
সেই মুহূর্তে আজকের ন্যায়
গড়বো অন্য নতুন গাঁথা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাকাতুয়া কবির জন্য শুভকামনা রইল।
doel paki সুন্দর।
ফয়জুল মহী অসাধারণ উপস্থাপন।
জয় শর্মা (আকিঞ্চন) প্রত্যাশা অব্যাহত থাকুক। ভালোলাগা রইলো।

২৩ জুলাই - ২০২২ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী