প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
তুমি ফিরবে বলে
বাবা (জুন ২০২২)
অজ্ঞাত
৩
২
২৩৭
ভালোবাসা যে কাউকে
এত কাঙাল করে দিতে পারে!
তোমায় দেখার আগে,
তা আমার জানা ছিল না।
বিশ্ব মাঝে, নিঃস্ব আমি।
আমার চতুর্পাশে সবকিছু চলমান...
আমি স্থির, গতিহীন।
রাতের জ্যোৎস্না আমায় জিজ্ঞেস করে,
কাঁদছিস কেন তুই?
আমি স্তব্ধ থাকি।
ভোরের বাতাস আমায় ডেকে বলে,
দীর্ঘশ্বাস ফেলছিস কেন?
আমি নিশ্চুপ থাকি।
দুপুরের রোদ আমায় শুধায়,
কি রে, কি হয়েছে তোর?
তবু আমি নির্বাক।
নীরব, জবাবহীন।
কী বলবো তাদের?
কী বা তাদের প্রশ্নের উত্তর!
আমি জানিনা,
আমি সত্যি জানিনা!
বহুদিন তো কেটে গেলো...
এখন, চোখের জল,
সেও আর দেখা দেয় না।
বোধ হয় ব্যস্ত আছে!
জ্যোৎস্না, বাতাস, রোদ,
ওরাও এখন আর খোঁজ নেয়না।
হয়তো ক্লান্ত হয়ে গেছে!
শুধু ক্লান্ত হয়নি আমার অপেক্ষা...
সে তো আজো পথপানে চেয়ে আছে,
তুমি ফিরবে বলে?
২
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra
Very nice.
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ জুন, ২০২২
ফয়জুল মহী
বাস্তবতার নিরিখে গভীর তাৎপর্যপূর্ণ সুনির্মল অনুভুতি সিক্ত অনুরণন ধ্বনি! অনিন্দ্য সুন্দর কথামালায় দুরন্ত উপস্থাপন!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ জুন, ২০২২
অজ্ঞাত
ধন্যবাদ আপনাকে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুন, ২০২২
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৭ মার্চ - ২০২২
গল্প/কবিতা: ৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী