দরজা জানালার পর্দা লাগবে

ভয় (সেপ্টেম্বর ২০২২)

মাকছুদুর রহমান সেলিম
  • ৪
  • ২
  • ৪০৫
আমি নিশ্চিত
যেকোনো মুহূর্তে এসে যাবে তুমি-
দিন কিংবা রাতের যে কোন সময়ে ।
এই শহরে একটি মাত্র বাড়িতে কেবল
কোন পর্দা নেই-
না দরজায়, না কোন জানালায়;
যত দূর-বহুদূর পর্যন্ত
দেখা যায় তোমার আগমনের পথ ।

শহরের রিক্সা, ভ্যান, স্কুটারসহ
সমস্ত পরিবহন কে জানিয়ে দেওয়া হয়েছে
তোমার আগমনের আগাম খবর ।
যদি গভীর রাতে আসো
তাতেও কোনো অসুবিধে নেই,
কেননা, রাতের টহল পুলিশকে বলা আছে
তারাই পৌঁছে দেবে তোমাকে ঠিক ঠিক,
যদি রাতের শেষ প্রহরে আসো
ফুরিয়ে যাবার আগে জোসনা দেখিয়ে দেবে পথ;
এ শহরে আমার এ বাড়ি খুঁজে নিতে
তোমার কোন অসুবিধাই হবে না ।

আমি নিশ্চিত
তুমি এলেই
এ পর্দাহীন বাড়িটির দরজা-জানালাগুলোয়
আবার রঙ-বেরঙের পদ্মা উড়াবো
রঙিন প্রজাপতির মতো স্বপ্ন নাচিয়ে ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জয় শর্মা (আকিঞ্চন) তবে তাই হোক। ভালো লাগা রইলো প্রিয়...
ABDUR RAHMAN ভালো লেগেছে কবি।
সারোয়ার শোভন জনাব, বাস্তব জীবনের কথা গুলো ফুটিয়ে তুলেছেন
ফয়জুল মহী অসাধারণ লেখা । অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা সতত l

২৩ নভেম্বর - ২০২১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী