অন্যরকম ভালোবাসা

বন্ধুত্ব (নভেম্বর ২০২২)

সারোয়ার শোভন
  • 0
  • ২৯৩
কোন কোন ভালোবাসা
নেয় না কিছুই প্রতিদানে
সীমাহীন কষ্টেও ভালোবেসে
যায় মনে প্রাণে।

আমিতো তেমনি করে
ভালোবেসে যাই তোমায়
তুমি যত অবহেলায়
দূরে সরিয়ে রাখো আমায়।

চোখেরি দেখায় রেখেছি
তোমায় মনের কোণে
আপনার চেয়ে আপন তুমি
আমার জীবন মরনে।

যখন জানলাম তুমি অন্যের তরে
বেধেছো তোমার মন
নিষ্প্রাণ জীবনযাপন করছি
হারিয়ে আপনজন।

অভিমানী মনে একটু
বেশি রাগ হলে
অশ্রু সিক্ত হৃদয় মোর
অব্যক্ত কথা বলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী চমৎকার ভাবনার প্রকাশ
Dipok Kumar Bhadra সুন্দর লিখেছেন। সময় পেলে Sahitya Biggan Wave siteটি দেখবেন এবং লেখা পাঠাবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কোন কোন ভালোবাসা নেয় না কিছুই প্রতিদানে..........

২৩ অক্টোবর - ২০২১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬