আমি রোদ তুমি বৃষ্টি

বৃষ্টি ও বিরহ (আগষ্ট ২০২১)

prnobchandra
  • 0
  • ২৫১
অযাচিত বৃষ্টি তুমি
অকারণেই তোমায় খুঁজি।
মেঘ-মাল্লার দেশে
তুমি থাকো খুব আবেশে।

তোমার সময় কোথায়, আমায় পরশ দেবার?
কি এমন আছে আমার, যা স্বস্তি দেবে তোমায়?

তোমার পাশে কত-কত মেঘ
তোমার শ্রুতিতেই চোখ বুজে রই!
কত স্বপ্ন বুনো গল্প করো
আমি অযাচিত-পথেই রই।

অলক্ষ্যে হেথা-হোথা করছো গমন,
আমার দরজায় তোমার আসতে বারণ?

আঁধার টুটে রবির আলো এলে
ফিরবো না আপন কাজ ফেলে।
তোমার সঙ্গীরা বিধাতার আদরে গড়া,
খাঁচাশূন্য পাখি আমি অনাদরে ভরা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী মনোমুগ্ধকর শব্দ চয়নে অনন্য সৃষ্টি, শুভ কামনা নিরন্তর সাহিত্যের শুভেচ্ছা রইলো।
Omor Faruk দারুন হয়েছে / তোমার সঙ্গীরা বিধাতার আদরে গড়া, খাঁচাশূন্য পাখি আমি অনাদরে ভরা।

২২ জুলাই - ২০২১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী