স্বাধীনতা

স্বাধীনতা (মার্চ ২০১১)

K. G. M. Mohiuddin
  • 0
  • ২৩৩
ত্রিশ লক্ষ জীবনের রক্ত ভুখ স্বাধীনতা
বাজিয়েছ কি এক নায়কন্ত্রের ঘণ্টা!
দিয়েছ কি স্বৈরশাসনের ডাক!
শিখিয়েছ কি সন্ত্রাসের ভাষা!

সাত কোটি বাঙ্গালী সেদিন
চেয়েছিল স্বাধীনতা বাংলাদেশ
চাইনি একনায়কতন্ত্রের বাজনা
চাইনি স্বৈরশাসকের বজ্র পদধ্বনি
চাইনি অস্ত্রের বিষাক্ত ছোবল।

যাদের চাওয়া শুধু
স্বাধীনতার রক্তাক্ত পতাকা তলে নির্মল জীবন
যেখানে গণতন্ত্রের ডাক
যেখানে মা-বোনের মুখের হাসি
যেখানে একমুঠো খেয়ে পরে বাঁচার অধিকার।

তবে কেন
আবার সেই কালো মেঘের গর্জন
কেন আবার মা-বোনের কান্না
কেন পুত্রের লাশ কাঁধে পিতার যাত্রা
কেন রাজনীতির নামে অস্ত্র নীতি?

না , না পনেরো কোটি বাঙ্গালী
চাই বাঁচার অধিকার
চাই জীবনের অস্তিত্বের নিশ্চয়তা,
চাই নিরাপত্তা, চাই খাদ্য, চাই বস্ত্র

হে স্বাধীনতা, আবার বাজাও বাঁশি
যে বাঁশির সুরে সন্ত্রাসের কালো হাত যাবে ভেঙ্গে
যে বাঁশির সুর দেবে ঐক্যের ডাক
যেখানেই পাবো স্বাধীনতার ঠিকানা
সেখানেই গড়তে চাই সুখের নিরালা।
আর নয় রক্ত, এবার হবো মুক্ত।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিন আরফান. N/A অনেক সুন্দর তাই ভোট দিলাম.
মা'র চোখে অশ্রু যখন সুন্দর অনেক বেশী
মেহেদী আল মাহমুদ আপনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ এক মত।
বিন আরফান. N/A Excellent writing. Carry on. I wish ur bright future & all success in life. আমার লেখা বঙ্গলিপি পড়ার আমন্ত্রণ রইল. <a href="http://www.golpokobita.com/golpokobita/article/736/372" target="_blank" rel="nofollow">http://www.golpokobita.com/golpokobita/article/736/372</a>
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum) দেশ আজ কাদঁছে কেবল তারই মাটির জন্য । ভাল লাগলো আবারও লিখবেন । ধন্যবাদ ।
বিষণ্ন সুমন খুব বেশি ভালো লিখেছেন
সূর্য N/A আরও বেশি লেখা চাই

১৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী