গ্রীষ্ম ফিরে চলিল
বর্ষা আবার আসিল।
আকাশে মেঘের ভেলা
করিতেছে যে খেলা।
আষাঢ়ে নামিল ঢল
কোথা থেকে আসিল এতো জল?
মেঘের আড়ালে সূর্য লুকায়
কোথাও রোদের দেখা নাই।
পাখিদের গুচ্ছ দল
ডেকে চলছে অবিরল।
অবিরাম জল পতন
থামিবে যে কখন?
ইহা কারো নেই জানা
চারিদিকে শুধু বর্ষার আনাগোনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
০৭ জুলাই - ২০২১
গল্প/কবিতা:
১ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।