অনুভূতি এক বড্ড অভিমানী চিজ। যখন তুমি এর সাথে খেলবে, সে তোমার জীবন নিয়ে খেলবে। আমাদের দেশ শুধু নয়, বিশ্বজুড়েই এখন অনুভূতির সাথে খেলা চলছে। কিছু তো স্বেচ্ছায় স্বজ্ঞানে কিছু অনিচ্ছায়। সজ্ঞানে যারা খেলছে, তাদের মধ্যে অন্যতম হতে পারে ওই অভিনেতা-অভিনেত্রী কাফেলা। তাই এদের জীবন তেমন একটা সুখের হয় না। অনুভূতি এদের জীবন নিয়ে খেলে। সারাজীবন ক্যারেক্টার প্লে করতে করতে নিজের ক্যারেক্টার যে কোনটা, সেটাই ভুলে যায়।
নাটক-সিনেমায় সে একেকবার একেক চিত্রে হাজির হয়। অভিনয় ফুটিয়ে তুলতে এবং তা চূড়ান্ত পর্যায়ে নিখুঁত করতে কখন যে তা তার জীবনের সাথে মিশে যায়, জীবনের অংশ হয়ে যায়, নিজেই টের পায় না। পায় তখন, যখন ক্যারিয়ার শেষ হয় কিংবা কোনো বিরতী হয়। এদের বিয়ে হয় হাজারজনের সাথে, প্রেম হয়, ভাব বিনিময় হয় আরও কতজনের সাথে। এদের মা-বাবা হয় অসংখ্যজন। এদের বাচ্চা হয় প্রায়ই। আরও কত কী! এক জীবনে এত অনুভূতি! বাহ! কিন্তু এদের বাস্তব জীবন, এদের নিজস্ব জীবন বড়ই নিঠুর, বড়ই মর্মন্তুদ, বড়ই পাষণ্ড। আপনি পুরো বিশ্ব থেকে হাতে গোনে একজন দেখাতে পারবেন না, যে তার ক্যারেক্টার প্লের লাইফে সফল হওয়ার পাশাপাশি নিজ লাইফেও সফল! হবে হয়তো বাহ্যত, হবে হয়তো এমন কেউ যার গায়রাতের ছিঁটেফোঁটাও নেই। সিনেমার চরিত্রে যে গায়রাত টায়টম্বুর থাকে, বাস্তবে তার বিন্দুমাত্র নেই। তাছাড়া দাইয়ুস তো আছেই। জেনেশুনেই যে নিজের আপনজনকে পরপুরুষের হাতে সঁপে দেয়।
বড়ই অদ্ভুত রে বাবা!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাদিয়া আক্তার রিমি
আবেগ নিয়ে খেলা করার মতো ঘৃণ্য অপরাধ করেও যারা নিজের ভুল অস্বীকার করে তাদের মতো নিকৃষ্ট নরপশু দ্বিতীয়টি নেই
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
এখানে মানুষের অনুভব-অনুভূতিকে রহস্যময় করে দেখানো হয়েছে। মানুষ আসলেই অনুভব শূন্য নাকি তার মাঝে কিছু অনুভূতি আজও বাকি আছে!
২৮ জুন - ২০২১
গল্প/কবিতা:
৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।