তোমায় দেখব বলে

মা (মে ২০২২)

সজল কুমার মাইতি
  • ২
  • 0
  • ১৫৯
তোমার কোমল হাতের পরশ
জাগায় আমার শরীর শিহরণ।
তোমার ডাগরকমল চোখের চাহনি
বাড়ায় আমার হৃদয় কম্পন।
তোমার খিলিখিলি হাসির ঢেউ
তোলে আমার কানে সুরের তান।
রাগারাগি বকাবকি যতই কর
অভিমানে কভু হওনা তুমি ম্লান!
সুখে দুঃখে সদা কর আমায়
সঙ্গদান।
তুমি আমার মনের মানসী, আমার
হৃদয়যান।
আমি আজ হাসপাতালে শয্যাশায়ী, চোখে কঠিন
অপারেশন।
আশায় আছি নতুন চোখে দেখব তোমার লাজুক
চাহনিখান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra Very nice.
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতার মধ্যে প্রিয়ার বিভিন্ন অঙ্গের রূপময় বর্ননা প্রিয়ার প্রতি আন্তরিক ভালোবাসা পরিস্ফুট হয়েছে। প্রিয়াকে ধেখার জন্য তার চাহনির জন্য ব্যকুলতা প্রকটিত এই কবিতায়।

১৯ জুন - ২০২১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মে ২০২২” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী