প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
অন্ধকারের উৎস খুঁজতে গিয়ে
অন্ধকার (জুন ২০১৩)
খোন্দকার মোস্তাক আহমেদ
১৬
৫
২২
১.
যে পাপ
সরীসৃপ হয়ে
আতংক ছড়ালো চারপাশ
তারে লগ্নি করেছে অন্ধকার . . . . . .
অন্ততঃ বিদ্যুৎ বিভ্রাট আমায় চেনালো
শুন্যতার গর্ভে প্রতিবন্ধী রাত কতোটা
নৃতাত্বিক হয় !
অন্ধকারের উৎস খুঁজতে গিয়ে
উদ্ভ্রান্ত হয়েছি যতোটা --- টিথোনাস হয়েছিততোটাই . . . . . .
. . .গতরাতের অমাবস্যা
অশরীরী করে করে আমায়
ছুঁড়ে ফেলে দিয়েছে মোড়ের ডাস্টবিনে!
-সেখান থেকে ল্যাংচাতে ল্যাংচাতে
আবার ফিরেছি শিথানের বালিশে ।
সুইচ টিপলে যে অন্ধকার
তোমায় গিলবে বলে ওঁৎ পেতে আছে
তারে তুমি মেনে নিয়েছো বহুকাল . . . . . .
-এই অবসরে আপন বিকার
পাখনা মেলে উড়ে যায়
নিষিদ্ধ কল্পনায় ;
পরিধেয় আঁধার আজন্ম আমায়
তদ্ধিত করে তোলে; আর, বাবু সোনা
রাত হলে, নিয়মিত বিছানা ভেজায় . . . . !
২.
নিপীড়িত রাত কাঁদে সময়টা এমন,
আঁধার মাঝে ব্যথায় বাজে অমা’র আয়োজন।
সুকুমার ধুন্দুমার কাশির ওষুধ চাই,
পট্টি-পাড়ায় বাবার মুখে দিচ্ছে মেয়ে মাই!
অন্ধকারে পাপ থাকে গোপন উপায় আরো,
অগোচরে মৃত্যু বাড়ে অধিক শ্রেয়তর।
গতরাতের মৃত-লাশ জ্যান্ত হয়ে ওঠে,
পুনরায় রাখতে ঠোঁট তোমার উষ্ণ ঠোঁটে।
মূল্যবোধের মূল্য কত? হাঁটে বিকায় বুঝি!
শপিং ব্যাগে ভরে নিয়ে আরামে চোখ বুজি।
এবেলা ওবেলা করে এতোটা অপচয়,
তোমার কাছেই শেখা আমার দারুন অবক্ষয়!
৫
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৬
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
Tumpa Broken Angel
চমৎকার লিখেছেন। শুভকামনা থাকল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ জুন, ২০১৩
খোন্দকার মোস্তাক আহমেদ
অনেক ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ জুন, ২০১৩
সূর্য N/A
আমার পড়া তোমার সেরা কবিতা মনে হয়েছে এটা। দারুন লিখেছো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুন, ২০১৩
খোন্দকার মোস্তাক আহমেদ
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৩ জুন, ২০১৩
আবু ওয়াফা মোঃ মুফতি
দুটোই হয়েছে বেশ!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জুন, ২০১৩
তাপসকিরণ রায়
কবিতা দুটি ভাল লেগেছে,ভাই !দুটির ধরন দু রকম--ভাব ভাবনা শব্দ ভাষার ধারাবহ সুন্দর।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জুন, ২০১৩
খোন্দকার মোস্তাক আহমেদ
ধন্যবাদ দাদা ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১১ জুন, ২০১৩
মিলন বনিক
খুব সুন্দর কবিতা....শব্ধ বিন্যাস আর ভাবের গভীরতা মুগ্ধ করেছে...কবির জন্য শুভ কামনা....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ জুন, ২০১৩
F.I. JEWEL N/A
# কবিতা খুবই সুন্দর ও মনোরম । ভাবনার গভীরতাও বেশ----লেখককে ধন্যবাদ ।।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ জুন, ২০১৩
মোহাম্মদ ওয়াহিদ হুসাইন
...মূল্যবোধের মূল্য কত? হাঁটে বিকায় বুঝি...। ভাল লিখেছেন। শুভেচ্ছা রইল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৩
খোন্দকার মোস্তাক আহমেদ
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৩
তানি হক
খুব সুন্দর একটি কবিতা ....
ভালো লেগেছে
ভালো লাগেনি
১ ঘণ্টা আগে
খোন্দকার মোস্তাক আহমেদ
ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ জুন, ২০১৩
সৈয়দ আহমেদ হাবিব
দুর্দান্ত, মাঝ মাঠ থেকে মেসি একায় বলটা টুকে টুকে একেবারে শেষ বুটের চুম্বনে নেড়ে দিল জাল
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুন, ২০১৩
খোন্দকার মোস্তাক আহমেদ
ধন্যবাদ । লজ্জা পাচ্ছি এই ভেবে যে, এতোটা প্রশংসার কাজ কি হল?
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুন, ২০১৩
শিউলী আক্তার
অন্ধকারের উৎস খুঁজতে গিয়ে উদ্ভ্রান্ত হয়েছি যতোটা --- টিথোনাস হয়েছিততোটাই . . . . .দুর্দান্ত লিখেছেন ভাই ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুন, ২০১৩
খোন্দকার মোস্তাক আহমেদ
ধন্যবাদ ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ জুন, ২০১৩
আরো মন্তব্য দেখুন (
১৬
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২০ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী