তুমি আসবে বলে সে আশায় অপেক্ষা আর শেষ হয়না সঙ সেজে রঙ মেখে পড়ে আছি শিকলের গয়না ! তুমি আসবে তাই শব্দ বারুদ হয়, হাতের অস্ত্র কলম তবু ক্ষতে পচন ধরেছে, কবিতা হয়না মলম... ক্ষুধার্ত শকুনের দল ওড়ে মৃত লাশের লোভে ডিম আগে না মুরগী ? জখম হল বাঙালী এ ক্ষোভে! ২. হুমায়ূন আজাদ, রাজিব হায়দার কিংবা সাগর-রুনি; হল-মার্ক আর ঝুলন্ত(!)পদ্মাসেতু--বল কে আসল খুনি ? কি দিয়েছি বাঙলাকে আর কততুকু হল ঋণ শোধ... কবে দংশাবে বিবেক-নাগিন, হবে সামান্য পাপবোধ ? ৩. ওরে অস্থির বাঙালী ! তুই নিজেই শত্রু তোর ! বেয়াল্লিশ পেরিয়ে গেলো ! আসলো না তোর ভোর... মিছিল মিটিং বুলি কপচানো – এ সবই নিছকতা আগে নিজের আগল ভাংগ নারে ! তবে তো স্বাধীনতা !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন
আগে নিজের আগল ভাংগ নারে ! তবে তো স্বাধীনতা !----- এটা কিন্তু বেশ বলেছেন। শুধু নিজের স্বার্থের মাঝে ডুবে থাকলে স্বাধীনতা পাওয়া যাবে না। ভাল লাগল কবিতা।
নাইম ইসলাম
কি দিয়েছি বাঙলাকে আর কততুকু হল ঋণ শোধ...
কবে দংশাবে বিবেক-নাগিন, হবে সামান্য পাপবোধ ? অনেক সুন্দর কবিতা। শেষে ২, ৩ দিলেন কিন্তু প্রথমে ১ দিলেন না যে!
তানি হক
ওরে অস্থির বাঙালী ! তুই নিজেই শত্রু তোর !
বেয়াল্লিশ পেরিয়ে গেলো ! আসলো না তোর ভোর...
মিছিল মিটিং বুলি কপচানো – এ সবই নিছকতা
আগে নিজের আগল ভাংগ নারে ! তবে তো স্বাধীনতা ! ...শুভকামনা ও ধন্যবাদ ..আগামীতে আপনার কবিতা আরো চাই
কৃষ্টিন সোলা
কবিতায় অনেক বাস্তবতার রুপরেখা দিয়েছেন তবে একটু বানানটা ঠিক করলে আরোআপনার জন্য ভাল হয় । যেমন (কততুকু ) = কতটুকু আর বাকি সব অসাধারণ । শুভকামনা রইল ।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।