অ্যানথ্রোপোফোবিয়া

ভয় (জুলাই ২০২০)

খোন্দকার মোস্তাক আহমেদ
  • ৩২৮
ঘাপটি মেরে সাপটি যখন
লুকিয়ে অন্তরীপ…
প্লবগ ব্যাঙে আমি তখন
হঠাৎ সরীসৃপ !

অন্ধকারে হায়েনা চিৎকার
গোপনে লোলুপ নোলা !
আমিও নোংরা ঘেঁটে তখন
হয়ে উঠি আরশোলা !

বাসে-ভীড়ে শত চোখ
যখন এ শরীর চাটে, নিম…
ঘেন্নায় প্রেমের বমন হয়
মাথায় উদ্ভট লাটিম !

মস্ত থাবায় বাঘটি যখন
তেড়ে আসে, হেসেই তাকে মাপি ।
তুমি যখন মুখোশ পড়ে
হাতটি বাড়াও, ভীষন ভয়ে কাঁপি…
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী ছন্দের টানটা অনেক ভালো লেগেছে। হুম মুখোশকে আজকাল সবাই অনেক ভয় পায়। শুভ কামনা ও ভোট রইল।।
ফয়জুল মহী অসাধারণ বিষয় বস্তুর নিখুঁত লেখনী l মুগ্ধ হলাম।

২০ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী