প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
ভালোবাসার পদাবলী
ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)
খোন্দকার মোস্তাক আহমেদ
৩৯
0
৩৯০
১.
দু’চোখে টানেল খুঁড়ে দেখি হারিয়েছি মহাকর্ষ---
পুরনো অসুখ ভালোবাসা হয়ে পেরুলো আলোকবর্ষ
আমি ভাঙি, ভাঙি আর গড়ি, হই চুর-চুর
কোন রসায়নে ইস্পাত হয় এতোটা ভঙ্গুর---!
সৌন্দর্য টানে খু-ব, জানে সে অসহ্য বিনাশ
হে আমার দীর্ঘশ্বাস, অকাল সর্বনাশ!
দোহাই খোদার, জ্বালিস নে আর এরূপ আগুন
বরং আমার জীবন নিয়ে নে, খুন কর, খুন!
২.
উদ্ভন্ত নাগরিক সময়; জীবন বাউন্ডুলে
বাউরি বাতাসে পলিথিনও হঠাৎ ওঠে ফুলে
বালিশ ভরা জমাট তুলো, শিথানে স্বপ্ন দূষণ
হতচ্ছাড়া বাঁধণ হারা, উচ্ছিষ্ট হই ভীষণ......
পুড়ে পুড়ে ছাই; ছাই থেকে হাওয়াই
নয়না, প্রেম দিওনা, তিক্ত এ দাওয়াই !
৩.
অনু কী পরমানু-- মুক্ত বাজার অর্থনীতি,
বস্তুমাত্রই ছুঁয়ে যায় রাজশ্রী’র জ্যামিতি......
---জেগে উঠে দেখি, রঙিন পোষ্টার হলে দেয়ালে
লাইট পোষ্ট আমি, নির্বাক থাকি, তক্ষক হবার খেয়ালে---
বাজার বুঝে ভালোবাসাও নিখাঁদ পুঁজিবাদ,
তবুও মনে জাগে যে কীসের আহ্লাদ!
৪.
কতোটা বয়স হলে মন সৃষ্টি হয়!
কতোটা কয়লা হলে দহন বুকে সয়!
আর কতো ব্যকুল হলে বল তোরে পাই?
আমি বন্ধু তোর স-ব চিবিয়ে চিবিয়ে খাই!
৫.
কাকে তুমি প্রেম বলো? কাকে ভালোবাসা?
কে চিনেছে কবে কার আহত মনের ভাষা?
আমার হাতের গোলাপ হাতেই নাহয় শুকাক....
মন কবেই বর্জ্য চিনে হয়েছে দাঁড় কাক !
বলাৎকার আজ বিশুদ্ধ ভালোবাসার আইন
বলতে কি হবেই তবুও হ্যাপি ভ্যালেন্টাইন?
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৩৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
খন্দকার নাহিদ হোসেন
আপনার কবিতাটি অনেক ভালো হয়েছে। লেখা কেন ছেড়ে দিলেন বুঝলাম না তো.........সামনে আপনার এমন সুন্দর সুন্দর কবিতা পাবো এই কামনায় থাকলাম।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ অক্টোবর, ২০১১
খোন্দকার মোস্তাক আহমেদ
prem aj oi chand...! ami tere chhui kamne, vogbad?
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ দিন আগে
খোন্দকার মোস্তাক আহমেদ
vai boni... bondhutto chaisen kano?
ভালো লেগেছে
ভালো লাগেনি
৫ দিন আগে
সুমন
ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ দিন আগে
বিষণ্ন সুমন
চমত্কার
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
সূর্য N/A
চমত্কার .........
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
সূর্য N/A
আমার "অসমাপ্ত" কবিতাটা পড়ে দেখো ......
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
সাইফুল
সুন্দর
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
শেখ সায়েম
ভালই
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ দিন আগে
মামুন আবদুল্লাহ
দু'একটি বানান ছাড়া কবিতাটি মোটামুটি ভালো লেগেছে.
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
৩৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২০ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী