ভাবি পরের সকালটা যেন আর সকাল না হয়,
ভাবি একটা ঘোলাটে দিনের কথা,
অথবা গাঁঢ় কোন অন্ধকার।
যদি-বা ক্ষীণ চেনা যায় এমন চাঁদনী রাত রয়—
অনন্তকাল ধরে; মাঁচা জুড়ে সারিবদ্ধ কুমড়োর লতা
মুহুর্তের জন্যও হবেনা সবুজ; আধাঁরে শুধু কালোর কারবার—
চারপাশে শুধু আধাঁরেরই জয়।
ভাবি এমনই করে থমকে যাক জীবনের সরবতা,
সত্যি সত্যিই যেন পরের সকালটা আর সকাল না হয়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।