বিষ্টি দারুণ মিষ্টি লাগে
গ্রীষ্মকালে হয় যদি
রাষ্ট্রনেতাও ভিজতে আসেন
খালি দিয়ে নিজ গদি!
গরম শরম সব দূরে যায়
চৈত্রদিনের বিষ্টিতে
এমন মজার স্বাদ পাবে না
বনফুলের মিষ্টিতে !
বর্ষাকালে বিষ্টি আবার
লাগে ভীষণ তিক্ত
কোনো কিছু ভাল্লাগে না
মন হয়ে যায় রিক্ত !
কর্ম ছেড়ে পুরুষেরা
হয়ে যায় ঘরপোষা
অলস বেটার ভাত খাবে না
বউ করে খুব গোসা !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
বৃষ্টি নিয়ে অসাধারণ একটি রম্য কবিতা
১২ এপ্রিল - ২০২১
গল্প/কবিতা:
৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।