মা

মা আমার মা (মে ২০২১)

neamulnahid
  • 0
  • ২৪২
আমাদের আলোচনায় উঠে এলো মা
কেউ বললো – আমার সকল আবদার
আমার যত পাওয়া, না পাওয়ার কথা।

কি খাবো, আর কি খাই না আমি
গায়ে দেবো কোন জামাটি, কোনটি না
সব তো দ্যাখেন মা, বললো কেউ।

তিরিশ বছরের আমি, গা ধুই না ঠিক করে
মুখে-মাথায় কিছু দিলে কি'বা এমন ক্ষতি?
মায়ের অভিযোগ প্রতিদিন – তৃতীয়জন বললো হেসে।

বড় ছেলেটি কি খায়, ছোটটির কি চাই পাতে
মেজোটি নাক সিটকোয় কিসে, জানেন মা।
বাড়িতে তেলে ভাজা কিছু হলে, আমাদের পিতা
গোল করেন বড়, রেগে-মেগে যান খুব
তারপর অপেক্ষা করেন মা, সুযোগে
ছেলে সকলের প্রিয় তেলে ভাজা হয় কতকিছু
বিস্তর বললাম আমি, এক নিঃশ্বাসে।

শেষের জনের চোখে জল, চিকচিক করে ওঠে
আমরা জানলাম পরে, তার মা নেই বেঁচে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra গল্পে আপ্লুত কবিতা। বেশ ভাল।
মোঃ মাইদুল সরকার গল্পের ছলে সুন্দর কবিতা।
মোহাম্মদ তামিম হোসেন সুন্দর হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
Shahadat Hossen সুন্দর উপস্থাপন, আমার কবিতার পাতায় আসা-করছি ঘুরে যাবেন
ধন্যবাদ। অবশ্যই।
swapon অপরুপ।
ফয়জুল মহী বাহ্ সুন্দর মননে অপরূপ ভাবনা
অনেক ধন্যবাদ আপনাকে।

০১ এপ্রিল - ২০২১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬