মুক্তির উল্লাসে

একটি কালো রাত (মার্চ ২০২১)

Apurba
  • 0
  • ৫৯
রুক্ষ শত দগ্ধ হাত,
ভেঙেছ পদাঘাতে ;
নিদারুণ করুণ চাহনি নষ্ট করেছ,
বিষণ্ন মোড়ানো রাতে।
তরুন বক্ষে অনল গেঁথেছ,
ছেদিছ হৃৎপিণ্ডে ;
দেহ হতে খসিছ চামড়া,
হাড় ভেঙেছ খন্ডে খন্ডে।
সুচ ফুটায়েছ সৌর্য অঙ্গে,
সাধবি রমণীর কলঙ্ক তরে;
নেত্র জলে ভিজিয়েছ তনু,
রক্ত দিনের ভোরে।

তব নব দিনের নব দিবাকর,
হাসবে জানি অট্টহাসি;
সেই জোয়ারের সোপান বেয়ে,
বাজবে আবার মুক্তির বাঁশি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী বিমুগ্ধ প্রকাশ খুব সুন্দর লিখা ভাই
অনেক ধন্যবাদ
মোঃ নুরেআলম সিদ্দিকী একদিন মুক্তি আসবেই, শত বাঁধা বিষণ্নতা ভেঙে আমরা মুক্তি পাবোই। খুব সুন্দর লিখেছেন। তবে আরেকটু সাবলীলের অনুরোধ রইল। শুভ কামনা।।
অনেক ধন্যবাদ
Dipok Kumar Bhadra ভালই লিখেছেন।
অনেক ধন্যবাদ

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

মুক্তি

০১ জানুয়ারী - ২০২১ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬