অতঃপর মাটিতে বিলীন

আমার দেশ আমার অহংকার (ডিসেম্বর ২০২০)

monmohiniroy
  • ২৭৭
এই পৃথিবীর একদিন আমার প্রয়োজন থাকবে না
ধরিত্রী দেবিও আমাকে ত্যাগ করবে সেদিন,
দেবতারও আর আমার আরাধনার প্রয়োজন পড়বে না
একটু ব্যাথা সইতে না পারার যে আকুল আবেদন ;
ঈশ্বরকে সেটাও শুনতে হবে না।
প্রেমিকের প্রয়োজনে প্রিয়জন হওয়া নিয়েও কোনো ভ্রুক্ষেপ থাকবে না
ঠিক কত টাকায় ক্ষমতাসীন হবো সেই হিসাবের তোয়াক্কাও করতে হবে না,
রাত দিন রোদ বৃষ্টি কিছুতেই উচ্ছ্বাসিত হবো না,
প্রকৃতিতে আমার জন্য সেদিন কোনো আগ্রহ থাকবেনা।
কোথায় কে নির্যাতিত হচ্ছে সেই খবরও আর কানে আসবেনা
অসহায়ের মুখে হাসি ফোটানোরও দায়ভার থাকবেনা, থাকবে শুধু আফসোস ;
একটা মানুষ হয়েও অমানুষ এর মত বাঁচার আফসোস,
আফসোস হবে শুধু ভালোবাসতে না পারার অথবা ভালোবাসা না পাবার,
তাছাড়া একদিন আমার সব প্রয়োজন ফুরিয়ে যাবে মাটির সাথেই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra সুনিপূন লেখনিতে অনবদ্ধ প্রকাশ ভঙ্গি। ভাল লিখেছেন।

১০ নভেম্বর - ২০২০ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬