রমণী'র খোঁজ

বাংলা - আমার চেতনা (ফেব্রুয়ারী ২০২২)

romiobaidya
  • 0
  • ১৪০
বাঁধন খোলা নায়ের মত
ভেসে ভেসে যাব
যে ঘাটেতে বাঁধবে আমায়
সে ঘাটেতেই রবো।।

আছে কেবা সেই রমণী
আমারি গুণ ধরবে টানি
তারেই আমার ঘরে নেব
করব মনের রানি।।

পরশে যার সোনা ফলে
অধরে যার চন্দ্র দোলে
তার হাসিতে বিলীন হব
সুযোগ যদি মেলে।।

অলক চঞ্চল বায়ে ওড়ে
কেশ বাসে ভুবন ভরে
চিকুরগোছে বাঁধা রবো
যাবৎ জীবন ধরে।।

গহন কালো আঁখির পরে
নিত্য নতুন স্বপন ঝরে
সেই নয়নে নিলীন হব
চিরদিনের তরে।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার সুন্দর ছন্দময় কবিতা।
ভালো লাগেনি ৯ ফেব্রুয়ারী, ২০২২
ফয়জুল মহী বেশ চমৎকার অনুভূতির প্রকাশ করেছেন।অনুপম লেখায় মুগ্ধতা একরাশ।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০২২

২১ অক্টোবর - ২০২০ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬