কল্পতরুর চরিত্ররা ফিরছে আবার
কবিতার প্রয়োজনে।
শনির বলয়ে হবে জরুরী সভা
গ্রহরাজের আওভানে।
পৃথিবীতে কেনো শ্রেষ্ঠ জীবের বসত?
এটা হলো অভিযোগ।
বৃহঃস্পতি কুল-শ্রেষ্ঠ, কী তার অপরাধ?
কেনো পায়নি সে সুযোগ?
মঙ্গলে কেমন রাতুল শোভা! শুক্র যে
হারায়েছে পরিচয়।
কেন কী দোষে তারকা বলে তারে?
কে নেবে গো তারই দায়?
শনি, নেপচুন, ইউরেনাস কম কি আছে কেউ?
শুধু বুধ-ই নগণ্য।
তবু ক্ষুদ্র বলে তুচ্ছ নয়। তাপ সয়ে
গ্রহমাঝ অগ্রগণ্য।
দল বেঁধে তাই সূর্য নিকট আসলো তারা;
হেসে দেয় জবাব রবি
প্রাণ ধরবে মমতা কী আছে? মমতায়
পূর্ণ মাতা পৃথিবী।
নগণ্য= ক্ষুদ্র অর্থে
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
কল্পনায় সৌরবিজ্ঞান ও পৃথিবীর মহত্ত্ব।
২১ অক্টোবর - ২০২০
গল্প/কবিতা:
১৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।