বাবা তুমি

বাবা (জুন ২০২৬)

মোঃ মাইদুল সরকার
  • 0
  • ৬১
খোদার পরে মোহাম্মদ রাসূল
তার পরেতে বাবার স্থান
এইতো আমি মানি।
বাবা তুমি জন্মদাতা অনেক দামী
তোমার চরণ তলে দিও ঠাঁই
নিজের চেয়ে তোমায় আপন জানি।

তোমার ঋণের বোঝা কেমনে করবো শোধ
ভেবে হই আকুল
কেমনে করবো তোমায় সেবা ?
তোমার দুঃখ লাঘব করতে চাই
দিতে চাই ধরণীতে তোমায় একটু সুখ
তুমি ছাড়া এই জনমে আপন আমার কেবা!

বাবা আমার পিতৃভূমি পরম আপনজন
তোমার চোখে বিশ্ব দেখি
দেখি স্বপ্ন অনেক বড়।
আমি হবোই সফল
যদি সময়মত সব কিছুতে
যদি পুত্রের হাতটি ধরো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Piupa Santra সুন্দর।শ্রদ্ধার সাথে বাবার প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করেছেন।ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ফয়জুল মহী দারুণ শব্দের গাঁথুনি। অনন্য সৃজন , খুব ভালো লাগলো । শুভকামনা
মাহাবুব হাসান বাবাকে নিয়ে আবেগে আপ্লুত কবিতা! তবে শুধু পুত্রের হাত ধরা না, প্রয়োজনমত হাতটা ছেড়ে দেয়ার মধ্যে কিন্তু সন্তানের সফলতা থাকতে পারে। সবসময় সন্তানের হাতটা ধরা থাকলে সে নিজের মতো করে বড় হয়ে উঠবে কীভাবে!
ধন্যবাদ হাসান ভাই। তাইতো বলেছি সময় মতো ধাটটি ধরতে। মাঝে মাঝে তো অবশ্যই ছেড়ে দিতে হবে তা না হলে নিজের পায়ে দাড়াবে কি করে। ভালো থাকুন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বাবা-কে এক পুত্রের আবেদন নিবেদন আর মনের কথা।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী