যুদ্ধ ও প্রেমের দিন

তৃতীয় বিশ্বযুদ্ধ (মে ২০২৬)

মোঃ মাইদুল সরকার
  • ১২
  • 0
  • ৬৭
অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে উঠেছে-
কার মৃত্যু কখন ঘনিয়ে আসে কে জানে
আমরা যদি মরেও যাই তবে স্বাক্ষী থাকবে এ শহর আমাদের প্রেমের।

ঐ যে দক্ষিণের গোলাপ বাগান
যার ঘ্রাণে তুমি মোহিত হও হয়তো ওখানে পড়ে রবে আমার লাশ
তোমার কান্নায় আকাশ বাতাশ ভারী হবে।

যুদ্ধ একদিন বন্ধ হবে
কিন্তু যে ক্ষতির প্রবাহ বইবে তার দায়ভার কার
যুদ্ধ মানেই রক্ত, মুত্যু, ধ্বংশ আর আজীবনের হাহাকার।

অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তোমার করুমালের কারুকার্য কাজ শেষ করো জলদি
আমাকে দাও উপহার, হয়তো শেষ সময়ে আমার হাতে থাকবে তোমার স্মৃতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান যুদ্ধ ছাপিয়ে প্রেমের জয়গান গাওয়া- এ কেবল একজন কবিই পারে। সুন্দর কবিতা!
সাইদ খোকন নাজিরী খুবই সুন্দর! শুভকামনা প্রিয় কবি।
ধন্যবাদ। ভালো থাকবেন কবি।
কাকাতুয়া সুন্দর কবিতা।
সাদিয়া আক্তার রিমি ভালো লিখেছেন
এ সংখ্যায় আপনার লেখা মিস করছি। ধন্যবাদ।
মেহেদী মারুফ বাহ! অতি চমৎকার প্রেমের কবিতা। যেখানে বড় বাধা হয়েছে দাঁড়িয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। যুদ্ধ শেষে দুজন এক হতে পারবে কিনা, এটাও অনিশ্চিত...!
ধন্যবাদ ভাই। অবসর হলাম। আপনার লেখা পড়তে শুরু করলাম।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যুদ্ধের সময়ও প্রেম থেমে থাকেনা, সেসময় প্রেমিক-প্রেমিকার আবেগ ফুটিয়ে তোলা হয়েছে কবিতায়।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬