তুমি নারী তুমিই রহস্য

রহস্য (এপ্রিল ২০২৬)

মোঃ মাইদুল সরকার
  • 0
  • ৩৬
তোমার হৃদয়ের পদ্মপুকুরে ঢেউ হতে চাই
সেথায় ঢেউয়ের ঘূর্ণিতে কি রহস্য লুকিয়ে থাকে জানতে চাই
জলের অতল তলে কি খেলা খেলে বুদবুদ
আমি যেন তার হিসাব পাই।

তোমার পড়নের শাড়ির রঙিন আঁচল হতে চাই
হাওয়ায় হাওয়ায় কি রহস্যের কথা বলাবলি হয় জানতে চাই
রং আর নকশায় মিলে মিশে একাকার
আমিও যেন একটু আরাম দোল পাই।

তোমার চোখের ভিতর দৃষ্টি হতে চাই
বাকা চাহনিতে কি রহস্য লুকিয়ে রাখ অনুক্ষণ জানতে চাই
তারপর সেই দৃষ্টির তীরে বৃষ্টির মত
লক্ষ্য ভেদ করে আমি যেন তোমায় অনুভবে পাই।

তোমার বুকে ভিতর বসত বাড়ি হতে চাই
সেই বাড়িতে বাস করে কয়জ’না জানতে যে চাই
বুকের বসত নিলাম করে সারা জনম
তোমায় যেন আমি আপন করে পাই।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অপূর্ব, অনন্য সৃষ্টিশৈলী।মুগ্ধ হলেম।
সাদিয়া আক্তার রিমি আমার গল্পটি পড়তে পারেন, আশা করি ভালো লাগবে।
Saif Khan অরণ্যরোদন। সাবলীল দাবী গুলো। অন্তিম রহস্যে প্রত্যাশার তোড়ন অভ্যর্থকারীনির অবগুণ্ঠন হলে সে নেহাৎ গ্রাম্য সরলার প্রতিকৃতি। রহস্যাবৃত্ত অলীক কলা নিশ্চয়ই নয়! শুভ কামনা অহর্নিশ।
মেহেদী মারুফ বাহ! অতি চমৎকার!! অসাধারণ!!! এই কবিতার মধ্যেই আপনি নারী রহস্যের অর্ধেকের বেশি উদঘাটন করে ফেলেছেন। কারণ রহস্য ভেদের ক্ষেত্রে নারীর কাছাকাছি হওয়ার জন্য কোন কোন ছদ্মবেশ নিতে হবে সেই ব্যাপারটা ধরে ফেলেছেন। কবিতা পড়েই যেন একটা শান্তি পেলাম। আপনার আগামীর পথচলা আরও সুগম হোক।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি ঈদ ভালো কেটেছে। আসলে নারীর রহস্যের শেষ নেই। ভালো থাকুন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

নারী মানেই রহস্য। আর সেই রহস্য জানতে চায় পুরুষ মন। কবিতায় সেই চিরায়ত নারী পুরুষ রহস্য তুলে ধরা হয়েছে।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১২৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬