স্বাধীনতা পেলাম
অশ্রু, রক্ত, ঘাম আর সংগ্রামের বিনিমেয়ে,
স্বাধীনতা পেলাম
মুক্ত বাতাসে দম ফেলার, প্রান ভরে শ্বাস নেওয়ার,
স্বাধীনতা পেলাম
নিজস্ব ভুখন্ড, নিজস্ব আকাশ আর পতাকা শোভিত মানচিত্র,
স্বাধীনতা পেলাম
গোলামীর অন্ধকার থেকে আলো ঝলমলে দিনলিপি।
এখন, আমার যেমন ইচ্ছে বাঁচতে পারি-
যেমন ইচ্ছে কইতে পারি,
যেমন ইচ্ছে খেলতে পারি,
যেমন ইচ্ছে স্বপ্ন দেখি।
এখন, জীবনের আনন্দ বেদনা
মিলন-বিরহ,
সময়-আবহ,
কলকথা কহ,
সবই যেন নতুন করে অর্থবহ।
এখন, এই হাসি-কান্না
মাছ মাংসের ঝোল রান্না,
সংসার ঘর কন্না
জীবন ভরে তোলে ছোট ছোট আনন্দ বন্যা।
স্বাধীনতা পেলাম
অসংখ্য বুলেট, লাশ আর সম্ভ্রমের বিনিমেয়ে,
স্বাধীনতা পেলাম
মুক্ত বাতাসে প্রজাপতির মত ডানা মেলা,
স্বাধীনতা পেলাম
নিজস্ব লাল সবুজের রঙে বিশ্ব আঁকার,
স্বাধীনতা পেলাম
ধূসর কূহকের জগত থেকে পরিবর্তন ভাগ্যলিপির।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহেদী মারুফ
চমৎকার কবিতা লিখেছেন মাইদুল ভাই। অনেকদিন আপনার লেখা কবিতা পড়া হয় না। তাই আপনার লেখা সামনে আসতেই পড়ার লোভ সামলাতে পারলাম না। শুভ কামনা রইলো ভাই।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
স্বাধীনতা পেলে মানুষের জীবনে যা যা ঘটে সেটাই কবিতায় তুলে ধরা হয়েছে।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা:
১২৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।