আমার মাতৃভাষা

মাতৃভাষা (ফেব্রুয়ারী ২০২৬)

মোঃ মাইদুল সরকার
  • 0
  • ৩৪
মায়ের মুখের প্রথম বুলি
আমরা মায়ের ভাষায় প্রথম কথা বলি,
সেই ভাষাতে হাসি, সেই ভাষাতে কাঁধি
আমি মাতৃভাষায় জীবনের মানচিত্র আঁকি।
অথচ আজ আমরা ভুলে যাই
বিদেশি শব্দে গর্ব খুঁজি,
নিজের ভাষাকে ছোট করে
আত্মপরিচয়েই বসিয়ে দেই ছুরি ।
ভাষা শুধু কথা বলার নয়
এ যে ইতিহাস, রক্তের ঋণ,
একুশের পথে ঝরেছিল প্রাণ
ভাষা সংগ্রাম দেখিয়েছি স্বাধীনতার সোপান।
যে ভাষায় মায়ের ঘুমপাড়ানি গান
সে ভাষায় জেগে উঠি,
যে ভাষায় জাতির স্বপ্ন
অবহেলা করিও তার আর।
এসো ফিরি নিজের শেকড়ে
ভাষায় গড়ি মানবিক সমাজ,
মাতৃভাষার মর্যাদা রাখাই
হোক আমাদের সবচেয়ে বড় কাজ।
কারণ ভাষা বাঁচলে বাঁচে মানুষ
বাঁচে সংস্কৃতি, বাঁচে দেশ,
মাতৃভাষাকে ভালোবাসাই
হোক আমাদের প্রত্যাহিক জীবন সংগ্রাম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

আমাদের মাতৃভাষাকে ছোট না করে শ্রদ্ধা আর ভালোবাসা হোক আমাদের অঙ্গীকার।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১২২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬