আমরাতো কারো কোন ক্ষতি করিনি
তবে কেন কেড়ে নিলে আমার ভাইকে, পিতাকে
কোথায় তোমাদের বিবেক ?
বিবেকের আদালতে তোমরা চিরকাল অপরাধী
কারণ গণহত্যা চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলে তোমরা।
যার ফলে প্রাণ গেল আমার নিরপাধ পিতার, আমার যুবক ভাইয়ের আর;
রক্ত দিয়ে ভরে গেছে বাংলার নদী, মাঠ-ঘাট।
আমরা আর কাঁদিনা স্বজন হারিয়ে, আমরা অতি শোকে হয়ে গেছি পাথর
পাথরেও প্রাণ থাকে, তোমাদের রাইফেলগুলো কেড়ে নিয়েছে আমার অনুভূতি
বুলেট আর বোমা ক্ষত বিক্ষত করে দিয়েছে শরীর ও মনকে।
হয়তো আমার মত আরও অনেকে গণহত্যার শীকার হবে
লিখে রেখেছি বুঝি বিধি এমনই নিয়তি
তবুও স্বাধীনতা আসুক, নতুন দিন আসুক আমাদের অস্তিত্বের বিনিময়ে।
একদিন গণহত্যাকারীদের বিচার হবে রাজপথে-
সেদিন ক্ষমা কিংবা করুণা ভিক্ষা দেওয়া হবে না তাদের ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী
সুন্দর অনুভূতির প্রকাশ মনোগ্রাহী কবিতা খানি পাঠে আনন্দ নিয়ে গেলাম প্রিয় কবি।
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
গণহত্যাকারীদের একদিন বিচার হবে, সেই আশায় অনেক মানুষ প্রহর গুনে।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা:
১২৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।