বিজয় এনেছি

বিজয় গাঁথা (ডিসেম্বর ২০২২)

মোঃ মাইদুল সরকার
  • ১০
  • 0
  • ২২৪
বিজয় এনেছি
মাগো আমরা বিজয় এনেছি
দুঃশাসনের আগুন থাকে না চিরদিন
যুদ্ধ জয়ে আমরা তা জেনেছি।
ওগো দূরের পাখি
খোলো তব আঁখি
আমরা রক্তাক্ত পথে নেমেছি,
বিজয় এনেছি
মাগো আমরা বিজয় এনেছি।
রক্ত ভেজা দেশের মাটি
ধ্বংস করে শত্রুর ঘাঁটি
অবশেষে আমরা স্বাধীনতায় হেসেছি,
আমাদের এই জয়
থাকুক চির অক্ষয়
হারিয়ে বুকের ধন অনেক কেঁদেছি,
বিজয় এনেছি
মাগো আমরা বিজয় এনেছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
MD Umazul Zadid ভাল লাগল❣️
ভাল লাগায় কৃতজ্ঞতা।
doel paki ভোট। সুন্দর কবিতা।
ফাতেমা জহুরা দারুণ লিখেছেন
অনুপ্রানিত করায় ধন্যবাদ ।
ফয়জুল মহী অপূর্ব শব্দচয়নে অনন্য অনুভূতির প্রকাশ। ভীষণ ভালো লাগলো ।
খুশি হলাম। ধন্যবাদ ভাই।
mdmasum mia ডিসেম্বর মানেই বিজয়।
সমহমত। ধন্যবাদ ভাই।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

স্বাধীনতা যুদ্ধে অনেক রক্ত, কান্না, সম্ভ্রমের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি। সেই বিজয় সম্পর্কে কবিতায় তুলে ধরা হয়েছে।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১২৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬