বিজয় এনেছি
মাগো আমরা বিজয় এনেছি
দুঃশাসনের আগুন থাকে না চিরদিন
যুদ্ধ জয়ে আমরা তা জেনেছি।
ওগো দূরের পাখি
খোলো তব আঁখি
আমরা রক্তাক্ত পথে নেমেছি,
বিজয় এনেছি
মাগো আমরা বিজয় এনেছি।
রক্ত ভেজা দেশের মাটি
ধ্বংস করে শত্রুর ঘাঁটি
অবশেষে আমরা স্বাধীনতায় হেসেছি,
আমাদের এই জয়
থাকুক চির অক্ষয়
হারিয়ে বুকের ধন অনেক কেঁদেছি,
বিজয় এনেছি
মাগো আমরা বিজয় এনেছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
স্বাধীনতা যুদ্ধে অনেক রক্ত, কান্না, সম্ভ্রমের বিনিময়ে আমরা বিজয় পেয়েছি। সেই বিজয় সম্পর্কে কবিতায় তুলে ধরা হয়েছে।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা:
১২৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।