প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
তবু তুমি আসলেনা
বৃষ্টি ও প্রেম (সেপ্টেম্বর ২০২০)
মোঃ মাইদুল সরকার
৩
৪
২৬৭
তোমার জন্য ফুলদানিতে ফুল সাজিয়ে রাখলাম
চা বানিয়ে রাখলাম টি-টেবিলে
নীলাকাশ বদলে গেল একটু একটু মেঘে
তবু তুমি আসলেনা আসবে বলে।
ফুল বাসি হল
চা জুড়ালো
বৃষ্টি ঝড়ল।
গল্পের বই নিয়ে কেবল পৃষ্ঠা উল্টালাম
দৃষ্টিটাকে সারাক্ষন জানালায় রাখলাম
আনমনে তোমাকেই কেবল ভাবলাম।
বিদ্যুৎ নেই
জোনাকী নেই
জ্যোৎস্না নেই।
তোমার জন্য সময়ের প্রজাপতি বন্দি করে রাখলাম
ভাবনার করিডোরে মন বাঁধলাম
নীলাকাশ বদলে গেল একটু একটু মেঘে
তবু তুমি আসলেনা আসবে বলে।
৪
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুদীপ্তা চৌধুরী
জীবনের কিছু মুহূর্তে ভালবাসার মানুষটিই জানে না কেমন করে মন, অনুভূতি হয়েছে ব্যাকুল তাঁরই অপেক্ষায়! ভাল লাগলো কবিতাটি কবি!
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ সেপ্টেম্বর, ২০২০
মোঃ মাইদুল সরকার
ভালবাসার মানুষটি মনে হয় কিছু কিছু অনুভূতি কখনো জানেনা। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২১ সেপ্টেম্বর, ২০২০
ফয়জুল মহী
প্রীতিজনক ও স্নিগ্ধোজ্জ্বল লেখনী
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ সেপ্টেম্বর, ২০২০
মোঃ মাইদুল সরকার
আপনার মন্তব্যে প্রীত হলাম। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩ সেপ্টেম্বর, ২০২০
জলধারা মোহনা
কবিতাটি ভীষণ ভালো লাগলো। ভোট ও ভালো লাগা রইলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ সেপ্টেম্বর, ২০২০
মোঃ মাইদুল সরকার
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ সেপ্টেম্বর, ২০২০
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা: ১২৩ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী