তোমরা নবপ্রজন্ম, নবযুগের আলো,
তোমাদের ধমনীতে প্রবাহিত হচ্ছে ফুটন্ত রক্ত।
তবুও ভীতের ন্যায় পলায়ন করছো,
কখনো জীবনের সমস্যাগুলোর থেকে
কখনো আবার সামান্য ব্যর্থতার বশবর্তী হয়ে।
সবচেয়ে কাছের মানুষের চোখের জলে,
এভাবেই চাও নিজের অস্তিত্বকে হারাতে
কাপুরুষের ন্যায় আত্মহনন করে।
জীবন মানেই তো হারা জেতা,
প্রতিটি ব্যর্থতা থেকে নতুন শিক্ষা নেওয়া।
শতকষ্টের পরেও হাসতে পারা,
কিংবা নিজের পায়ে দাঁড়াতে শেখা।
প্রতিটি অন্ধকারের মধ্যেও,
ক্ষীণ দিপকের প্রজ্জ্বলিত আলোয়
নতুন পথের দিশা খোঁজার নামই তো জীবন।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।