স্নেহময়ী এক মা যে-
নিজের গর্ভে ধারণ করে শত কষ্টের বিনিময়ে;
দেখিয়েছিলেন ধরিত্রীর আলো সন্তানকে।
ধীরে ধীরে পারে সেই মা বুঝতে-
সন্তান তাঁর পারেনা ঠিকভাবে দাঁড়াতে।
মুহূর্তেই মাকে করছে আদর আবার-
মুহূর্তেই পারেনা মাকে সহ্য করতে।
কিছু মুহুর্তে হয়ে যায় নিশ্চুপ; চেয়ে থাকে অপলকভাবে।
স্নেহের ক্রন্দন লুকিয়ে-
মা যে রেখেছে আগলে;
স্নেহের বটবৃক্ষের ছায়ার ন্যায়।
হাসিমুখে যাচ্ছে চালিয়ে- ¬¬¬স্নেহের ক্রন্দনের এই যুদ্ধ!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।