একুশ আমার

শহীদ দিবস (ফেব্রুয়ারী ২০২১)

Md. Shahnawaj Kamal
  • 0
  • 0
  • ২৫৩
একুশ আমার
প্রিয় ভাইয়ের রক্ত-ভেজা অহংকার,
একুশ আমার
বঙ্গমাতার গৌরবঝরা অলংকার।
একুশ আমার
মাতৃভূমির বীর সেনানীর লক্ষ লাশ,
একুশ আমার
মা-জননীর মা ডাক শোনার ইতিহাস।
একুশ আমার
হৃদয়বীণার মধুর সূরের গল্প, গান,
একুশ আমার
বিশ্ববুকে বিশ্বজয়ের আহবান।
একুশ আমার
বর্ণমালা, অন্যায়েরই প্রতিকার,
একুশ আমার
প্রাণের ভাষা, অন্ধকারের সংস্কার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

১৮ জুলাই - ২০২০ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বিশালতা”
কবিতার বিষয় "বিশালতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জুন,২০২৬